ফের প্রকাশ্যে এল পাকিস্তানের দ্বিচারিতা
দি নিউজ লায়ন; ফের প্রকাশ্যে এল পাকিস্তানের দ্বিচারিতা। চিনা সংবাদিককে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান খান জানান, চিনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের নিয়ে জিনপিং প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে ইসলামাবাদ সহমত পোষণ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যেই প্রকাশ্য পাচ্ছে দ্বিচারিতা।
বৃহস্পতিবার চিনের ন্যাশনাল ডেচ উপলক্ষে একটি চিনা সাংবাদিককে সাক্ষাৎকার দেন পাক প্রদানমন্ত্রী ইমরান খান। সংবাদ সংস্থা দি ডন সূত্রে খবর সেই সাক্ষাৎকারেই ইমরান জানান, চিনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের নিয়ে পশ্চিমি মিডিয়ার প্রকাশিত রিপোর্টের সঙ্গে চিনা মিডিয়ার প্রকাশিত রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে।
এরপরই তিনি স্পষ্ট বলেন, 'উইঘুর মুসলিমদের নিয়ে চিন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি সমর্থন করি।' এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন পাক প্রধানমন্ত্রী।
Post a Comment